• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন নাগরপুর ভাড়রা ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এম এ ছালামের লিফলেট বিতরণ নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশির মোটরসাইকেল শোডাউন ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন চৌহালীতে গণঅধিকার পরিষদ নেতার নির্বাচনী প্রচারণা সাভার নির্বাচন অফিসে হয়রানির অভিযোগ — কাগজপত্র ঠিক থাকলেও মিলছে না সেবা এনসিপির প্রচেষ্টায় স্থায়ী হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চৌহালী বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে চৌহালীতে   কৃষক দলের বিক্ষোভ নাগরপুরে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ রোপণ বন্ধের দাবিতে মানববন্ধন

চৌহালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ১২২০ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

” দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা “গড়বে আগামীর শুদ্ধতা ” —এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার (১৩ মে) উপজেলা হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিত্ব প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোস্তাফিজুর রহমান । এ সময় বিচারক হিসেবে ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত, প্রাণি সম্প্রসারণ অফিসার ডা: জান্নাতি ও মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার।

উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চারটি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথম রাউন্ড বিতর্কের বিষয় ছিল—”দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য”। এতে পক্ষে ও বিপক্ষে প্রতিযোগীরা যুক্তি উপস্থাপন করেন।

এছাড়াও
বিতর্কে খাষকাউলিয়া কে আর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, চর জাজুরিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও চৌহালী আর্দশ উচ্চ বিদ্যালয়সহ মোট চারটি বিদ্যালয় অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!