• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নাগরপুর ভাড়রা ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এম এ ছালামের লিফলেট বিতরণ নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশির মোটরসাইকেল শোডাউন ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন চৌহালীতে গণঅধিকার পরিষদ নেতার নির্বাচনী প্রচারণা সাভার নির্বাচন অফিসে হয়রানির অভিযোগ — কাগজপত্র ঠিক থাকলেও মিলছে না সেবা এনসিপির প্রচেষ্টায় স্থায়ী হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চৌহালী বিএনপির বিজয় র‌্যালী অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে চৌহালীতে   কৃষক দলের বিক্ষোভ নাগরপুরে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ রোপণ বন্ধের দাবিতে মানববন্ধন ঈদ উপলক্ষে যমুনা নদীর খেঁয়া ঘাট পরিদর্শন

চৌহালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

Reporter Name / ৯১৩ Time View
Update : শনিবার, ১ মার্চ, ২০২৫

নিউজ ডেক্সঃ
সিরাজগঞ্জের চৌহালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১ মার্চ) দুপুরে উপজেলার বাবলাতলা মোড়ে এ ঘটনা ঘটে। এসময় দুই গ্রুপের হাতে লাঠিসোটা দেখা গেছে

কলেজ শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটির সভাপতি ফজলে রাব্বী ও সাধারণ সম্পাদক রুবেল রানা ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে বাধা দেওয়া হয়। এতে উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এর আগে ২৭ ফেব্রুয়ারি চৌহালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেন জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম (সেরাজ)। পরের দিন দুপুরে চৌহালী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেন ছাত্রদলের একাংশ।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম (সেরাজ) দৈনিক যমুনা নিউজকে বলেন, কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়টি সত্যি দুঃখজনক। মূলত স্থানীয় কিছু সিনিয়র নেতার পরামর্শে ওই কমিটি ঘোষণা করা হয়েছিল। তবে এ ঘটনায় অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box


More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!